০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হজযাত্রী সেবায় ৬৬ সদস্যের প্রশাসনিক সহায়তাকারী দল গঠিত

সৌদি আরবে এ বছর বাংলাদেশের হজযাত্রীদের সেবায় ৬৬ সদস্যের একটি প্রশাসনিক সহায়তাকারী দল গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’ (সংশোধিত)-এর বিধি ২৫ মোতাবেক মন্ত্রণালয় এ দলের গঠন করে তাদের সৌদি আরব গমনাগমনের জন্য সরকারের সম্মতি দিয়েছে এবং সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

দলে গাড়িচালক, অফিস সহায়ক, প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, গানম্যান (বন্দুকধারী), হিসাবরক্ষণ কর্মকর্তা, কম্পিউটার অপারেটর ও ফটোকপি অপারেটরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী রাখা হয়েছে।

দলে মোট ৯ জন গাড়িচালক রয়েছেন। তারা হলেন — মন্ত্রীর দপ্তরের মো. আলমগীর ও আক্তারুজ্জামান সরকার; সচিবের দপ্তরের মো. সাইদুল ইসলাম ও মো. টিটু মিয়া বেপারী; ইসলামিক ফাউন্ডেশন (হজ অনুবিভাগ)-এর মো. মাসুদুর রহমান ও গোলাম মাওলা; হজ অফিসের মো. সালাহ উদ্দিন; বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের মো. হাসান আলী; এবং প্রশাসন শাখার মো. আবদুস সবুর বিশ্বাস।

অন্যদিকে ২৫ জন অফিস সহায়কের মধ্যে রয়েছেন— আইন শাখার সম্রাট; সচিবের দপ্তরের মো. আনোয়ার হোসেন ও মো. সোহাগ; হজ-২ শাখার মো. রাশেদুল ইসলাম; সমন্বয় শাখার ইলিয়াছ আহমেদ ও মোছা. হাফিজা আক্তার; বাজেট ও অনুদান অনুবিভাগের মো. কামরুল হোসেন; প্রশাসন অনুবিভাগের তানিয়া আক্তার ও সাইয়্যিদা মারজিয়া রুবিনা; অনুদান শাখার পারুলী আক্তারী ও মনিরুল ইসলাম; উন্নয়ন অধিশাখার মো. নুরুল হুদা; হজ-১ শাখার মো. আশরাফুল ইসলাম; উপদেষ্টার দপ্তরের মো. অলিউল্লাহ, মো. আরমান হোসেন ও মাসুম বিল্লাল; হজ অনুবিভাগের কাজী জুয়েল মিয়া; পরিকল্পনা-১ শাখার সাদ্দাম বিশ্বাস; প্রশাসন-১ শাখার মনির হোসেন; আইসিটি শাখার মুহাম্মদ রাশেদ মিয়াজি; হজ অধিশাখার সারোয়ার মাহমুদ; বাজেট শাখার শারমিন সুলতানা; হজ-৩ শাখার মো. আলমগীর হোসেন; এবং ইসলামিক ফাউন্ডেশনের সংযুক্ত মো. টিপু সুলতান ও হজ অফিস ঢাকার হাবিবুর রহমান।

দলে দুইজন গানম্যান (বন্দুকধারী) থাকছেন — সচিবের দপ্তরের মো. আব্দুল হাকিম এবং মন্ত্রীর দপ্তরের মো. আবুল কাশেম।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর হজযাত্রীদের সেবায় প্রশাসনিক দল, প্রশাসনিক সহায়তাকারী দল ও কারিগরি দল গঠন করে এবং সরকারি ব্যয়ে এসব সদস্যকে সৌদি আরবে পাঠায়। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ ২৬ মে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে।

তবে গত কয়েক বছর ধরেই এই ধরনের সরকারি দলের কার্যক্রম নিয়ে সমালোচনা রয়েছে। অভিযোগ আছে, কখনও সদস্যদের অভিজ্ঞতার ঘাটতি দেখা যায়, আবার কেউ কেউ দায়িত্বে অবহেলা করে ব্যক্তিগত কাজ বা ভ্রমণে ব্যস্ত থাকেন। প্রতিবছরই এমন অভিযোগের ভিত্তিতে সহায়তাকারী দলের সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। মন্ত্রণালয় এ ধরনের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা ও প্রয়োজনীয় নির্দেশনা দেয় বলে জানিয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

হজযাত্রী সেবায় ৬৬ সদস্যের প্রশাসনিক সহায়তাকারী দল গঠিত

প্রকাশিতঃ ০২:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬