০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

আইএফএম: বিশ্ব অস্থিরতা অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে — বাংলাদেশও এর বাইরে নয়

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশের মধ্যে অর্থায়ন ও নীতিনির্ধারণ সংক্রান্ত সংলাপ এখনো চলমান রয়েছে। আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে সব দেশেরই অনিশ্চয়তা বেড়েছে এবং বাংলাদেশের উপরও সে ধরনের চাপ দেখা দেয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে কৃষ্ণ শ্রীনিবাসন সাংবাদিকদের জানান যে দুই পক্ষের আলাপচারিতা ফলপ্রসূ হয়েছে এবং প্রক্রিয়াটি চলছে। তিনি বৈশ্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, “যে কোনো অর্থায়ন সংক্রান্ত আলোচনা সব সময়ই নীতিগত আলোচনার সঙ্গে সম্পর্কিত। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে সব দেশই অনিশ্চয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষত যুদ্ধ পরিস্থিতি অর্থনীতিতে চাপ তৈরি করছে। বাংলাদেশও এর বাইরে নয়।”

নতুন কোনো ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে কি না—এ সম্পর্কেও তিনি সরাসরি কিছু জানাননি, তবে বুঝিয়ে দেন যে অর্থায়ন ও নীতিনির্ধারণ একে অপরের পরিপূরক হিসেবে আলোচনা করা হচ্ছে। বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধজনিত চাপ মোকাবিলায় আইএমএফ বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তিনি আরও যোগ করেন যে, বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে তাদের সহযোগিতা ও কৌশলগত সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সরবরাহশৃঙ্খল বিঘ্ন এবং জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্যস্ফীতি মতো কারণগুলো অর্থনীতিকে প্রভাবিত করছে—এমন সার্বিক প্রেক্ষাপটকে সামনে রেখে বাংলাদেশও কিভাবে মানিয়ে নেবে এবং সম্ভাব্য রিস্ক সামলাবে সে বিষয়ে আইএমএফ ও সরকারের মধ্যে নীতিগত পর্যায়ে আলোচনা চলছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

আইএফএম: বিশ্ব অস্থিরতা অর্থনীতিতে চাপ বাড়াচ্ছে — বাংলাদেশও এর বাইরে নয়

প্রকাশিতঃ ০২:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬