০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বজুড়ে খাদ্যদামের উত্থান অপতথ্য রোধে পুরোনো কাঠামোতে আমূল সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের বৈঠক—গঠিত হচ্ছে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ জ্বালানি সংকটে অফিসঘণ্টা বদল, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের নির্দেশ ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি: জ্বালানি, মূল্যস্ফীতি ও ডলারের চাপ জ্বালানি সঙ্কটে অফিস সময় বদল — সকাল ৯টা থেকে বিকেল ৪টা জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের ঘোষণা হরমুজ এড়িয়ে ইয়ানবু থেকে বিকল্প পথে ১ লক্ষ টন তেল চট্টগ্রামে আসছে সাইয়েদ বিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত দেশে ১৩৬টি বিদ্যুৎকেন্দ্র, মোট ক্ষমতা ২৮,৯১৯ মেগাওয়াট: বিদ্যুৎমন্ত্রী

নারীর আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে ড্যাশবোর্ডে পুঁজিবাজার ও বীমা খাত যুক্ত

নারীর আর্থিক অন্তর্ভুক্তি আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ডাটা ড্যাশবোর্ডে পুঁজিবাজার ও বীমা খাতের আলাদা ওয়েবপেজ যুক্ত করা হয়েছে। নতুন খাত সমূহের সংযোজন তথ্যভাণ্ডারকে আরও বিস্তৃত ও বিশ্লেষণসমর্থ করে তুলবে, ফলে নীতিনির্ধারণ ও বাস্তব কর্মপদ্ধতি অধিক প্রাসঙ্গিকভাবে গড়ে তোলা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স ২ এপ্রিল এ সংক্রান্ত তথ্য জানিয়েছে। এর আগে ৩১ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ও সুইজারল্যান্ডভিত্তিক কনসিউমার সেন্ট্রিক্সের যৌথ উদ্যোগে নতুন ওয়েবপেজগুলোর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মাইক্রোফাইন্যান্স ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, বীমা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং মোবাইল ফাইন্যান্স সেবাদাতাদের লিঙ্গভিত্তিক তথ্য ত্রৈমাসিক হারে ড্যাশবোর্ডে হালনাগাদ করা হবে। পুঁজিবাজার ও বীমা খাত যোগ হওয়ায় এখন নারীদের অর্থব্যবহারের ও সেবা গ্রহণের চিত্র আরও পূর্ণাঙ্গভাবে ধরা পড়বে।

সংশ্লিষ্টরা আশা করেন, এই ড্যাশবোর্ড নীতিনির্ধারণে কার্যকরিহবে — কোন এলাকার বা ক্ষেত্রের গ্যাপ আছে, কোন সেবা নারী বেশি গ্রহণ করছেন, কোথায় লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপ প্রয়োজন— এসব বিশ্লেষণ সহজ হবে। ফলে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে এবং সমতাভিত্তিক আর্থিক সেবা নিশ্চিত করতে এ প্ল্যাটফর্ম একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

অপতথ্য রোধে পুরোনো কাঠামোতে আমূল সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী

নারীর আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে ড্যাশবোর্ডে পুঁজিবাজার ও বীমা খাত যুক্ত

প্রকাশিতঃ ০২:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬