০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সিইসি ‘সংবিধান সংস্কার পরিষদ’ শপথফরম দাখিল করে সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী স্কুল চলাকালীন যানজট নিরসনে প্রস্তাবনা তৈরি করতে বললেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক মাহমুদুল হাসান অপরাধ ১৪ জেলায় নতুন প্রশাসক নিয়োগ সরকারের উদ্যোগ: কার্ডের মাধ্যমে কৃষকদের সার ও বীজ সরবরাহ শিগগিরই তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের চেহারা প্রকাশ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের নতুন পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই প্রকাশ করবে মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ মন্ত্রী ১৫ জেলায় ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা: ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝঁড়ো হাওয়া

চাঁপাইনবাবগঞ্জে শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ, একজনকে ৫ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় একটি বাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ওই ঘটনায় অভিযুক্ত সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

অভিযানটি পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। তিনি জানান, মঙ্গলবার নয়—সোমবার (৩০ মার্চ) বিকেলে গোপন সংবাদের ওপর ভিত্তি করে টংপাড়া এলাকার মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের বাড়িতে জেলা প্রশাসনের একটি দল অভিযান চালায়।

অভিযানে বাড়ির শৌচাগারের ভেতর তিনটি ড্রামে লুকিয়ে রাখা মোট ১৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শৌচাগারের ভেতরে লুকিয়ে রাখা ডিজেল উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।”

জাহিদ হাসান আরও জানান, জব্দ করা তেল লিটারপ্রতি ৯৬ টাকা ৩৯ পয়সা দরে স্থানীয় সাধারণ মানুষের কাছে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় বিক্রি করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের অবৈধ মজুত ও কারসাজি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

স্কুল চলাকালীন যানজট নিরসনে প্রস্তাবনা তৈরি করতে বললেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে শৌচাগার থেকে ১৪৫ লিটার ডিজেল জব্দ, একজনকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ ০২:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬