১০:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

১৮ এপ্রিল থেকে ২০২৬ হজ ফ্লাইট শুরু হবে — ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিল থেকে ২০২৬ হজের ফ্লাইট কার্যক্রম শুরু হবে। তিনি মঙ্গলবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এমপি লুৎফুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান জানতে চেয়েছিলেন যে পবিত্র হজ পালনে খরচ কমাতে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে কি না। জবাবে ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করে হজ সংক্রান্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

তিনি আরও জানান, প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্যায়ের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং সৌদি সময়সূচি অনুযায়ী ভিসাসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর ফলে নির্ধারিত সময়েই যাত্রা শুরু করা সম্ভব হবে।

ধর্মমন্ত্রী বলেন, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং ভবিষ্যতে, বিশেষ করে ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুবিধা ও চাহিদা বিবেচনায় রেখে খরচ কমানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

১৮ এপ্রিল থেকে ২০২৬ হজ ফ্লাইট শুরু হবে — ধর্মমন্ত্রী

প্রকাশিতঃ ০৭:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬