০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

চীন–বাংলাদেশ যৌথ উদ্যোগে কারিগরি শিক্ষার আধুনিকায়ন জোরদার

দেশে কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও আধুনিকায়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)–এর প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই পক্ষ সম্ভাব্য যৌথ উদ্যোগ ও নানা প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিসিসিসিআই–এর প্রতিনিধি দল কারিগরি শিক্ষার উন্নয়নে তাদের পরিকল্পনা উপস্থাপন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল। সভায় সংগঠনের পরিচালক ড. মো. রাকিবুল হক ও নির্বাহী পরিচালক মো. আবু তাহেরসহ চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বেইজিংভিত্তিক আরক গ্যালাক্সি টেকনোলজি কোম্পানি লিমিটেডের সহায়তায় একটি সমন্বিত প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবে নতুন বিভাগ ও বিষয়ের চালু করা, বিদ্যমান কোর্সগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, শিক্ষকের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম, প্রযুক্তি স্থানান্তর এবং অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন পদক্ষেপ রাখা হয়েছে।

অধিকন্তু শিক্ষাসামগ্রী ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, দেশীয় ও চীনা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ তৈরি করাও প্রস্তাবের গুরুত্বপুর্ণ অংশ ছিল। চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এসব উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহায়তা ও সম্ভাব্য অর্থায়নে আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে সচিব আব্দুল খালেক বিসিসিসিআই–এর উদ্যোগকে স্বাগত জানান এবং কারিগরি শিক্ষার অগ্রগতিতে দ্রুত এবং কার্যকর পরিবর্তন আনার ওপর জোর দেন। তিনি কৃষিসহ বিভিন্ন খাতে স্মার্ট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এসব প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন দিক খুলে দেবে।

সচিব একই সঙ্গে চীনা বিনিয়োগকারীদের সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান যাতে দেশের সর্বোোচ্চ সুবিধা নিশ্চিত করা যায়। বৈঠকে দু’পক্ষ দ্রুত বাস্তবযোগ্য পরিকল্পনা চূড়ান্ত করার ও অগ্রসরভাবে যৌথ প্রকল্প পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

চীন–বাংলাদেশ যৌথ উদ্যোগে কারিগরি শিক্ষার আধুনিকায়ন জোরদার

প্রকাশিতঃ ০৭:২৫:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬