১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিপিডি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী চুক্তি দেশের স্বার্থের পরিপন্থি হতে পারে ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী

ঘরে বসেই দেখা যাবে ‘কেজিএফ-টু’, কত টাকায় বিক্রি হলো স্বত্ব?

মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল দক্ষিণ ভারতের সিনেমা ‘কেজিএফ-টু’। এটিকে ঘিরে সমর্থকদের আগ্রহও ছিল তুঙ্গে। মুক্তি পর কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমাটি একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। মুক্তির দুই সপ্তাহ পরই হাজার কোটির মাইলফলক স্পর্শ করে সুপারস্টার এই সিনেমা। এ তো গেল প্রেক্ষাগৃহের হিসাব। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পথে সিনেমাটি।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেলো, শিগগিরই ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে দর্শক দেখতে পাবেন ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। কন্নড় ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টি করা এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ৩২০ কোটি রুপিতে এর ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম। তবে দক্ষিণী সিনেমার ভক্তদের জন্য সুখবর, আগামী ২৭ মে থেকে ছবিটি স্ট্রিমিং শুরু হবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো ওটিটি স্ট্রিমিং তারিখ নিশ্চিত করা হয়নি।

গত ১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।

এদিকে, প্রেক্ষাগৃহে সাফল্যের পর মেগা স্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। জিফাইভ ও নেটফ্লিক্সে ২০ মে মুক্তি পাচ্ছে বাহুবলীখ্যাত এসএস রাজামৌলি নির্মিত এই ব্লকবাস্টার।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার

ঘরে বসেই দেখা যাবে ‘কেজিএফ-টু’, কত টাকায় বিক্রি হলো স্বত্ব?

প্রকাশিতঃ ০২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২