০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে। রবিবার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান সরকার। আড়াই মাসে কিছুটা পরিস্থিতি सुधরে এলেও সেটি এখনও সন্তোষজনক নয়। পূর্বের ফ্যাসিবাদী সরকারের রেখে দেওয়া ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েই আমরা কাজ শুরু করেছি।’’

ডিসিদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘‘বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা আপনারা জানেন। তাই দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন। সরকারের নীতি সততা, মেধা ও দক্ষতার ওপর ভর করে। এসব গুণ দেখে পদোন্নতি ও বদলি করা হবে—এটাই বিএনপির নীতি।’’

সরকার প্রধান আরো জানান, ‘‘জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।’’

এর আগে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি সকাল ১০টা ২০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের নিজ দাফতর থেকে হেঁটে মিলনায়তনে পৌঁছান। পথ দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান; প্রধানমন্ত্রীও হাত নাড়িয়ে তাদের অভিবাদনের জবাব দেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১০:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬