০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ময়মনসিংহের ছয়বার নির্বাচিত সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ার ছয়বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

মরহুম স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে তিনি ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাক্তন গণপরিষদ সদস্য, জাতীয় সংসদের সাবেক সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন দীর্ঘকাল স্থানীয় রাজনীতি ও সামাজিক কাজে সক্রিয় ছিলেন। এলাকার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নেও তার অবদান ছিল বিশেষ লক্ষণীয়। স্থানীয় নেতাকর্মী, আইনজীবী ও সাধারণ মানুষ তাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।

মরহুমের জানাজার নামাজ আজ রবিবার তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫টায় তার প্রতিষ্ঠিত এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে।

শোকাহত পরিবার ও এলাকার মানুষের প্রতি আমাদের সমবেদনা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ময়মনসিংহের ছয়বার নির্বাচিত সাবেক এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের মৃত্যু

প্রকাশিতঃ ১০:৪০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬