০৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ শেষে ক্রিকেটাররা বিশ্রামে থাকলেও, বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে ১২ মে থেকে।

দলে দেখা মিলেছে অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয়—তাজ নেহার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। লঙ্কান সিরিজে থাকা দল থেকে শারমিন সুলতানা এবার স্কোয়াডে নেই। দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন নাহিদা আক্তার।

বাংলাদেশ কঠিন গ্রুপ ‘এ’-তে রয়েছে। এই গ্রুপে ভারতের পাশাপাশি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে। গ্রুপ ‘বি’-তে খেলবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুন এজবাস্টনে, যেখানে মাঠে নামবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ তার বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন একই ভেন্যুতে নবাগত নেদারল্যান্ডসের বিরুদ্ধে। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো রাউন্ড-রবিন পদ্ধতিতে যথাক্রমে ১৭, ২০, ২৫ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষ থেকে দল আশানুরূপ ফল না পেলেও বিশ্বমঞ্চে ফিরে দাঁড়াতে বাংলাদেশি নারী ক্রিকেটাররা বেশি দৃঢ় সংকল্প নিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

ঘোষিত বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

প্রকাশিতঃ ০২:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬