০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বলেছেন, তিনি তার বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। এ তথ্য তিনি সোমবার (১১ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে জানান।

সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের অতিথি হিসেবে আমন্ত্রণের অংশ হিসেবে আমার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। এ সময় ব্যক্তিগতভাবে আমার বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানালে তিনি আমার জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।’

সাক্ষাৎকালে তিনি শহীদ নাফিজকে স্মরণ করে তৈরি একটি স্মারক চিত্রকর্ম ড. ইউনূসের হাতে তুলে দেন। এছাড়া তারা ‘জুলাই’ ধারণাকে ভিত্তি করে দেশের উন্নয়ন ও সামাজিক পরিবর্তন আনার লক্ষ্যে দ্বিতীয় কোটি কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কর্মসূচি ও কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন বলে সাদিক কায়েম জানান।

সাদিক কায়েম আরও বলেন, ‘ড. ইউনূস তরুণদের উদ্যোগ ও কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন এবং আমাদের প্রতি ধন্যবাদ ও সাফল্যকামনা জানিয়েছেন।’ তিনি জানান, গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার, উপেক্ষিত জনরায়ের অধিকার ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনে ড. ইউনূসের সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ চাইবেন তারা।

তিনি বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের হাল ধরার প্রয়াসে ড. ইউনূসের ভূমিকা নিয়ে দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

প্রকাশিতঃ ০২:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬