০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা উত্তর: এনসিপি সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম পদত্যাগ করেছেন। রোববার তিনি নিজের ফেসবুক পাতায় এই সিদ্ধান্ত জানান।

সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি এনসিপিতে যোগ দেন।

পদত্যাগের কারণ তুলে তিনি লিখেছেন, ‘গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মধ্যপন্থি রাজনীতির নতুন শক্তি হিসেবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্ত আমার উৎসাহ-উদ্দীপনাকে ম্লান করে।’

সর্বশেষ তিনি জানিয়েছেন, সেই সিদ্ধান্তকে রণকৌশল হিসেবে বিবেচনা করে জোট থেকে দূরত্ব বজায় রেখে দলের পক্ষে কাজ চালিয়ে গেছেন। তবে নির্বাচন পরবর্তী সময়ও দলে ডানপন্থার বাড়ন্ত প্রবণতা লক্ষ্য করার পর গত দুই মাস তিনি রাজনৈতিক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন এবং অবশেষে দলের শীর্ষস্থানীয় নেতাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর: এনসিপি সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম পদত্যাগ

প্রকাশিতঃ ০৭:২৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬