০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’

বিএনপি সরকারের সিদ্ধান্তে আবারও বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বসানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ধাপে ধাপে নতুন প্রিন্ট হওয়া পাসপোর্টে এই বাক্যটি বাধ্যতামূলকভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, জনমত ও ফিলিস্তিন ইস্যুতে সাধারণ মানুষের সংহতির কথা বিবেচনায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষস্থানীয় পর্যায় থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

গত বছরের ৭ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে পূর্বের মতো ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। তখন কেবল কূটনৈতিক পাসপোর্টে তা কার্যকর করা যায়; সাধারণ পাসপোর্টে বিস্তৃতভাবে কার্যকর করা সম্ভব হয়নি।

ব্লক বদলের প্রক্রিয়া চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ত্বরান্বিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিল ও মে মাসে একাধিক বৈঠক করেছে এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মতামত নিয়েই ধাপে ধাপে নতুন পাসপোর্টে শব্দবন্ধটি যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, বর্তমানে মুদ্রিত নতুন পাসপোর্টগুলোতে ধাপে ধাপে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ অন্তর্ভুক্ত করা হবে। পুরনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না; বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে নতুন সংস্করণের পাসপোর্ট প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করার সময় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। ই-পাসপোর্টে সেটি বাদ পড়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে ওই লেখাটি পুনর্বহালের দাবি ওঠে। এবার সেই দাবিকেই আইনিভাবে এবং প্রশাসনিকভাবে বাস্তবে রূপ দিতে সরকারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’

প্রকাশিতঃ ০২:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬