০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহ হিলবাকী

সরকার প্রথমবারের মতো কোনো পেশাদার আলেম ও মসজিদের পেশাদার ইমামকে প্রশাসনের উচ্চ পদে নিয়োগ দিয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশাদার ইমাম মুফতি মুহিব্বুল্লাহ হিলবাকীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে নিয়োগ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন আইন অনুসারে তাকে অন্যান্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

মুফতি মুহিব্বুল্লাহ একটি মধ্যমপন্থি আলেম ও ইসলামী গবেষক হিসেবে পরিচিত। তিনি কওমি, আলিয়া ও প্রচলিত শিক্ষাব্যবস্থায় সমানভাবে শিক্ষাগ্রহণ করেছেন। এই নিয়োগকে অনেকে ধর্মীয় নেতৃত্ব ও প্রশাসনের সংমিশ্রণ হিসেবে দেখছেন এবং মনে করছেন, তার নেতৃত্ব ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি ও তাত্বিক ভিত্তি যোগ করবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহ হিলবাকী

প্রকাশিতঃ ০৭:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬