০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত দীর্ঘায়িত হচ্ছে: ড. আব্দুল মঈন খান

বিধিবিধান ও আমলাতান্ত্রিক জটিলতার কারণেই সরকারি সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে এবং সেটি শিক্ষা খাতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (২২ মে) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মহাকাশ ও জিওস্পেশাল গবেষণায় নতুন কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষাবিদ ও অতিথিদের উদ্দেশে তিনি বর্তমান সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ার ধীরগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ড. মঈন খান বলেন, ‘বিশ্ব যখন মহাকাশে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে ভাবছে, তখন গুহার মধ্যে পড়ে থাকলে চলবে না।’ তাঁর কথায়, সিদ্ধান্তহীনতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যুগোপযোগী হয়ে ওঠতে পারছে না এবং শিক্ষাব্যবস্থা নতুন প্রজন্মের চাহিদা মেটাতে পিছিয়ে পড়ছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী সংস্কার ও নতুন বিষয় অন্তর্ভুক্ত করে তরুণদের ভবিষ্যতযোগ্য দক্ষতা গড়ে তুলতে দ্রুত উদ্যোগ নিতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা দীর্ঘায়িত হলে সিদ্ধান্ত বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে এবং তার ক্ষতি পরবে পুরো শিক্ষা খাতেই—এটাই তাঁর উদ্বেগের মূল কথা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত দীর্ঘায়িত হচ্ছে: ড. আব্দুল মঈন খান

প্রকাশিতঃ ০২:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬