০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাসহ সারাদেশে চলছে পশু কোরবানি সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামান আর নেই ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীসহ সারা দেশে কোরবানি চলছে ঈদের দ্বিতীয় দিনেও নাড়ির টানে রাজধানী ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ ঈদুল আজহার শুভেচ্ছার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী কোরবানির চামড়ার সুষ্ঠু সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকার সচেষ্ট: বাণিজ্যমন্ত্রী টানা দ্বিতীয় ঈদেও জাহাজে বন্দি ৩১ বাংলাদেশি নাবিক ঈদের সকালে বনানীতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়রে তারেক রাহমানের শ্রদ্ধা টানা দ্বিতীয় ঈদ জাহাজেই বন্দি ৩১ বাংলাদেশি নাবিক কারাগারের চার দেয়ালে ১৬১ ‘ভিআইপি’র ঈদ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করার আহ্বান মির্জা ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া কালিবাড়ীর বড় মাঠের পশ্চিম পাশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে এক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার শীর্ষে নিয়ে যেতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষক নিয়োগে সম্পূর্ণ যোগ্যতার নীতিই প্রাধান্য পাবে এবং কোনো ধরনের স্বজনপ্রীতি বা রাজনৈতিক প্রভাব সহ্য করা হবে না। তিনি বলেন, ‘‘যারা শিক্ষাগত ও পেশাগত দিক থেকে সর্বোচ্চ যোগ্যতা রাখে, কেবল তারাই শিক্ষকতার সুযোগ পাবেন।’’

এসময় তিনি ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ফখরুল বলেন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবির প্রেক্ষিতে দ্রুত এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং উপাচার্য নিয়োগও সম্পন্ন করা হয়েছে, যা এলাকাবাসীর জন্য আনন্দের বিষয়।

অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, নতুন উপাচার্য ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং অন্যান্য স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

ফখরুলের বক্তব্যে ছিল শিক্ষার মান বজায় রেখে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব এবং স্থানীয় জনগণের কল্যাণে শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত আন্তর্জাতিক মানে পৌঁছানোর আহ্বান।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামান আর নেই

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিতঃ ১০:৪০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬