০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অর্থনীতির গতি ফিরাতে রোডশো — বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গ্রিন কনসার্নসের উদ্যোগে তেজগাঁওয়ে রোড ডিভাইডারে বৃক্ষরোপণ দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ল — হতাহতের খবর নেই শহীদ জিয়ার সার্ক-ভিত্তিক বহুপাক্ষিক কূটনীতি সরকারের মূল পথ: তথ্যমন্ত্রী দৌলতদিয়ায় ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেছে বিইআরসি প্রত্যাহার করল ০–৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বৃদ্ধি জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন মোঃ মুহিদুল ইসলাম মো. মুহিদুল ইসলাম বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান বাজেট ও সংস্কারে স্বাস্থ্যখাত: পরিবর্তনের পথে

বকেয়া পাওনা না পেয়ে ব্রাদার্স ম্যাচ বর্জন; অগ্রণী ব্যাংককে ওয়াকওভার

ঢাকা প্রিমিয়ার লিগে আজ সকাল সাড়ে নয়টায় বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়ন ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ব্রাদার্সের খেলোয়াড়রা মাঠে থাকা সত্ত্বেও অংশ নিতে অস্বীকার করেন। নিয়ম অনুযায়ী ঘটনাকে ওয়াকওভারের হিসাব করা হয়েছে এবং অগ্রণী ব্যাংককে জয় ঘোষণা করা হয়েছে।

খেলোয়াড়রা অভিযোগ করেছেন যে চুক্তি অনুযায়ী তাদের পারিশ্রমিকের বড় অংশ এখনও বকেয়া আছে। দলের একাধিক সদস্য সংবাদমাধ্যকে জানিয়েছেন, এখন পর্যন্ত তারা মোট পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ পেয়েছেন। পবিত্র ঈদুল আজহার আগে ৫০ শতাংশ পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও ক্লাব তা পূরণ করতে পারেনি। গত রাতে ক্লাবকে বিষয়টি চূড়ান্তভাবে জানানো হয়, কিন্তু আজ সকালে পাওনা না মেটানোর কারণে ক্রিকেটাররা সম্মিলিতভাবে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন।

ম্যাচ রেফারি এনায়েত হোসেন চৌধুরী তামিম মাঠের পরিস্থিতি বর্ণনা করে বলেন, ‘তারা খেলোয়াড় তালিকাও দেয়নি, টসেও ছিলেন না। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ও আমি প্রায় আধঘণ্টা অপেক্ষা করেছি। অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল, তবু তারা উপস্থিত হননি।’

সিসিডিএম জানিয়েছে যে ক্লাব বা খেলোয়াড়দের মধ্যে পারিশ্রমিক সংক্রান্ত এই সমস্যা সম্পর্কে তাদের আগে থেকেই কেউ অবহিত করেনি; অন্যথায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারত। তাদের ভাষ্য, বিষয়টি মূলত ক্লাব ও খেলোয়াড়দের ব্যক্তিগত চুক্তির আওতাভুক্ত।

ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমেন খানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি লিগে ব্রাদার্সের পারফরম্যান্সও খারাপ; ৯ ম্যাচে মাত্র একটি জয় তাদের আছে, ফলে ঐতিহ্যবাহী ক্লাবটির অবনমনের তীব্র শঙ্কা দেখা দিয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

গ্রিন কনসার্নসের উদ্যোগে তেজগাঁওয়ে রোড ডিভাইডারে বৃক্ষরোপণ

বকেয়া পাওনা না পেয়ে ব্রাদার্স ম্যাচ বর্জন; অগ্রণী ব্যাংককে ওয়াকওভার

প্রকাশিতঃ ১০:৩৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬