০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মনোনীত হলেন কুলাউড়ার আবু সাইদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সন্তান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা আবু সাইদ আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। সদ্য ঘোষিত এই কমিটিতে তাকে দলের অন্যতম সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়।

প্রকাশিত পরিচিতি অনুযায়ী, আবু সাইদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বিএনপি ও যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে টানা ১৭ বছর নেতৃত্ব দেন। ২০২৩ সালে গঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদমর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মনোনীত হন এবং পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহসভাপতির দায়িত্ব নেওয়া হলো।

ছাত্রদিয়ে রাজনীতিতে তার যাত্রা শুরু; ঢাকা কলেজে অবস্থানকালে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেই সময় তিনি ঢাকার তৎকালীন ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মতিঝিল থানা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে আবু সাইদ তাঁর পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি দুই দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকেছেন এবং দলের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মনোনীত হলেন কুলাউড়ার আবু সাইদ

প্রকাশিতঃ ০৭:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬