০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

রাশেদ খাঁন: জামায়াতের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক ক্লাস নিতে পারেন

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, জাতীয় সংসদে পারফরম্যান্স বাড়াতে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে রাজনৈতিক ক্লাস নেওয়া উচিত। বুধবার (১০ জুন) তিনি তাঁর ভেরিফায়ড ফেসবুক পেজে প্রকাশ করা একটি পোস্টে এই পরামর্শ দিয়েছেন।

রাশেদ খাঁন লিখেছেন, গত অধিবেশনে দুর্বল পারফরম্যান্সের পর এবার জামায়াতের এমপিদের ইসলামী ব্যাংকে বিশেষ কোনো প্রশিক্ষণ দিয়ে সংসদে পাঠানো হয়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন সেই কোরস বা সিলেবাসের বাইরে গিয়ে কথা বলা শুরু করেন, তখন এমপিরা হতবাক হয়ে যান এবং তাদের রাত-দিনের তৎপরতা তখনই কার্যত বৃথা হয়ে গেল।

এই পরিস্থিতিতে তিনি মনে করেন, যদি সংসদে ভালোভাবে প্রতিপক্ষ হিসেবে কাজ করতে চান তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়া দরকার। অন্যথায়, একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে জামায়াতের ৬৮ জন এমপির এভাবে কোণঠাসা হয়ে পড়া লজ্জাজনক বলেও তিনি উল্লেখ করেন।

রাশেদ আরও লিখেছেন যে আগের ধারণা ছিল জামায়াতের নেতারা শিক্ষিত এবং তাদের রাজনৈতিক প্রশিক্ষণ ভাল। তবে বর্তমানে দলটিতে দক্ষ প্রশিক্ষকের অভাব রয়েছে বলে মনে হচ্ছে। তিনি যোগ করেছেন, শেখার কোনো শেষ নেই এবং শিখতে লজ্জার কিছু নেই—তাই জামায়াতের এমপিরা বিনা সংকোচে রাজনৈতিক ক্লাস নিতে পারেন।

পরিশেষে রাশেদ খাঁন বলেছেন, তারা জামায়াতকে সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। বিরোধী দল দুর্বল হলে জনগণ সংসদে ক্ষমতা ব্যবস্থার ভারসাম্যহীনতা বা শূন্যতা অনুভব করবে, যা কাম্য নয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

রাশেদ খাঁন: জামায়াতের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক ক্লাস নিতে পারেন

প্রকাশিতঃ ০৭:২৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬