০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

কুলাউড়ার আবু সাইদকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মনোনীত

মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিএনপি নেতা আবু সাইদ আহমদকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মনোনীত করা হয়েছে। সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে তাকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী আবু সাইদ আগে একই সংগঠনের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তিনি দেশে-বিদেশে যুবদলের কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

জানা গেছে, ২০০৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে অনবচ্ছিন্নভাবে ১৭ বছর দায়িত্ব পালন করেছেন। এরপর ২০২৩ সালে গঠিত কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদকপদমর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মনোনীত হন।

ছাত্রজীবনে তিনি ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করে তৎকালীন স্বৈরাচারবিরোধী নব্বইয়ের গণআন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সেই সময়ে তিনি ঢাকার ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মতিঝিল থানা যুবদলের সহসভাপতি ছিলেন।

বর্তমানে আবু সাইদ তার পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন এবং অন্যদের মতো তিনি প্রবাস থেকেই দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

কুলাউড়ার আবু সাইদকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মনোনীত

প্রকাশিতঃ ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬