১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে বাপেক্সকে পুনরুজ্জীবিত করা হচ্ছে: ইকবাল হাসান মাহমুদ কুনমিং—চট্টগ্রাম সরাসরি সড়ক ও তিস্তায় ব্যারেজসহ চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান ডেপুটি স্পিকারের বাজেটে কালো টাকা বৈধ করার উদ্যোগ নেই, বরং করজট কমানোর প্রস্তাব: এনবিআর চেয়ারম্যান ২০২৬-২৭ বাজেটে প্রতিরক্ষা খাতের বরাদ্দ বাড়ল ১ হাজার ৫৯৩ কোটি টাকা সীমান্তে জোরপূর্বক ‘পুশ-ইন’ নিয়ে আসকের উদ্বেগ সীমান্তে ‘পুশ-ইন’ নিয়ে উদ্বেগ, মানবিক সমাধানের আহ্বান—আসক দুর্বল ব্যাংক পুনর্গঠনে ব্যয়ে প্রায় ৪০ হাজার কোটি সব নাগরিক পাবেন ই-হেলথ কার্ড, গঠিত হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ২০২৬–২৭ অর্থবছরের বাজেট: ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব বৃহত্তম বাজেট পেস—অর্থনীতি পুনরুদ্ধার ও জনগণের ভোগ্যপণ্যের ব্যয় কমানো লক্ষ্য

ইরান: ট্রাম্পের শান্তিচুক্তির দাবি ‘নিছক কল্পনা’

ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিচুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে—এমন দাবিকে ভিত্তিহীন ও ‘নিছক কল্পনা’ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, ওয়াশিংটনের বারবার অবস্থান পরিবর্তনের কারণে কূটনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

গতকাল শুক্রবার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঘায়েই জানান, চুক্তির খসড়ার বড় অংশে সমঝোতা হয়েছে হলেও শুরু থেকেই মার্কিন দলের অনিশ্চিত আচরণ পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তুলেছে। “তারা প্রতিনিয়ত অবস্থান বদলায়, ফলে স্বাভাবিক কূটনৈতিক অগ্রগতি সম্ভব হয় না,” তিনি বলেন।

বাঘায়েই আরও জোর দিয়ে বলেন, ইরান তার ঘোষিত ‘রেডলাইন’ বা মূল স্বার্থ নিয়ে কোনো আপস করবে না। তিনি উল্লেখ করেন, কাতার এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ইতিবাচক ভূমিকা পালন করলে ও করেছে, তবু যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল পদক্ষেপ কূটনৈতিক অগ্রগতির বদলে বাধা সৃষ্টি করছে। তিনি যোগ করেন, এই পরিস্থিতিতে চুক্তি হওয়ার কথা বলাই এখনও কেবল কল্পনা মাত্র।

এর আগে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প এক নাটকীয় ঘোষণায় জানান, ইরানের কৌশলগত খার্গ দ্বীপে বিমানহামলার নির্দেশ তিনি প্রত্যাহার করেছেন এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি বড় ধরনের সমঝোতায় পৌঁছেছি—যেটি সম্ভবত এই সপ্তাহেই স্বাক্ষরিত হবে। তিনি দাবি করেছিলেন, চুক্তি হলে হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে খোলা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আশাবাদী বাণীর কয়েক ঘণ্টার মধ্যেই তেহরান থেকে কড়া প্রতিক্রিয়া আসে। ইরানের অবস্থান থেকে পরিস্কার যে, দুই দেশের বহুদিনের সংকট মেটাতে এখনও বড় ধরনের দূরত্ব ও অমীমাংসিত বিষয় রয়ে গেছে।

সূত্র: সিএনএন ও ইরনা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

কুনমিং—চট্টগ্রাম সরাসরি সড়ক ও তিস্তায় ব্যারেজসহ চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান ডেপুটি স্পিকারের

ইরান: ট্রাম্পের শান্তিচুক্তির দাবি ‘নিছক কল্পনা’

প্রকাশিতঃ ০৭:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬