০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হিসেবে মনোনীত কুলাউড়ার আবু সাইদ

মৌলভীবাজারের কুলাউড়ার ছেলে এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা আবু সাইদ আহমদকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। সম্প্রতি ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে তাকে এই দায়িত্ব ছোঁড়া হয়েছে।

রাজনীতিতে দীর্ঘ ও সক্রিয় ভূমিকা রাখা আবু সাইদ পূর্বে যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং ২০০৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। ২০২৩ সালে গঠিত কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মনোনীত হন।

ছাত্রজীবনে আবু সাইদ ঢাকা কলেজের ছাত্রদলের রাজনীতি থেকে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা তার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। সেই সময়ে তিনি ঢাকার ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মতিঝিল থানা যুবদলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে স্বপরিবারে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। কেন্দ্রীয় কমিটির নতুন ঘোষণার মাধ্যমে যুবদলের অভিজ্ঞ নেতাদের মধ্যে তিনি আবারও কেন্দ্রীয়ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, যা দলের সাংগঠনিক কাজ ও আন্তর্জাতিক বিষয়ে তার ভূমিকা আরও শক্ত করবে বলে মনে করা হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি হিসেবে মনোনীত কুলাউড়ার আবু সাইদ

প্রকাশিতঃ ০৭:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬