০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নারী-শিশু অধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ জরুরি: সমাজকল্যাণমন্ত্রী দেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে: স্থানীয় সরকারমন্ত্রী বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বৃষ্টির মধ্যেও কক্সবাজারে একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজারে একদিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে বাপেক্সকে পুনরুজ্জীবিত করা হচ্ছে: ইকবাল হাসান মাহমুদ কুনমিং—চট্টগ্রাম সরাসরি সড়ক ও তিস্তায় ব্যারেজসহ চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান ডেপুটি স্পিকারের বাজেটে কালো টাকা বৈধ করার উদ্যোগ নেই, বরং করজট কমানোর প্রস্তাব: এনবিআর চেয়ারম্যান ২০২৬-২৭ বাজেটে প্রতিরক্ষা খাতের বরাদ্দ বাড়ল ১ হাজার ৫৯৩ কোটি টাকা

কুলাউড়ার আবু সাইদকে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মনোনীত

মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা আবু সাইদ আহমদকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহসভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাম্প্রতিক ঘোষণায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আবু সাইদ পূর্বেও যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবস্থায় তিনি বিএনপি ও যুবদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। ২০০৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৩ সালে গঠিত কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম-সচিব স্তরীয় মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে মনোনীত হন।

ছাত্রজীবনে আবু সাইদ ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতি থেকে কর্মজীবন শুরু করেন এবং নব্বইদের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তখন তিনি ঢাকার ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও মতিঝিল থানা যুবদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।

বর্তমানে স্বপরিবারে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। তাঁর এই মনোনয়ন কুলাউড়া ও প্রবাসী কর্মীদের মধ্যে উৎসাহ জাগিয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

নারী-শিশু অধিকার রক্ষায় আইনের যথাযথ প্রয়োগ জরুরি: সমাজকল্যাণমন্ত্রী

কুলাউড়ার আবু সাইদকে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মনোনীত

প্রকাশিতঃ ১০:৪০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬