০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বক্সঅফিস কাঁপিয়ে ওটিটিতে মোহনলালের ‘দৃশ্যম ৩’

বক্সঅফিসে তুমুল সাফল্যের পর দর্শকদের জন্য সুখবর — মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার ‘দৃশ্যম ৩’ আগামী ১৮ জুন থেকে আমাজন প্রাইমে স্ট্রিমিং হবে। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে ডিজিটালে আসায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিনেমাপ্রেমীরা এখন দ্রুতই সিনেমাটি দেখতে পারবেন।

মোহনলালের জন্মদিনে, ২১ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দৃশ্যম ৩’। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচক উভয়ের প্রশংসা কুড়িয়েছে ছবিটি; বক্সঅফিসে এটি একের পর এক রেকর্ড ভাঙে এবং ইতিমধ্যে বিশ্বজুড়ে ২৩৭ কোটি রুপির বেশি আয় করে মালয়ালম চলচ্চিত্রের ইতিহাসে একটি গৌরবময় নাম হয়ে উঠেছে। প্রেক্ষাগৃহের এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আমাজন প্রাইমও ডিজিটাল মুক্তির দিন ঘোষণা করল। মূল মালয়ালম পাশাপাশি সিনেমাটি তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় ডাব করে ২০০-এরও বেশি দেশে একযোগে দেখানো হবে।

ফ্র্যাঞ্চাইজির আগের দুই পর্বের ধারাবাহিকতায় ‘দৃশ্যম ৩’ পরিচালনা ও চিত্রনাট্য করেছেন জিতু জোসেফ। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে অ্যান্টনি পেরুম্বাভুর প্রযোজনায় ছবিটি নির্মিত। জর্জকুট্টির চরিত্রে ফের দেখা গেছে মোহনলালকে; তাঁর স্ত্রী ও মেয়ের চরিত্রে যথাক্রমে মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল থাকছেন। পাশাপাশি শক্তিশালী চরিত্রে দর্শকরা সিদ্দিককে দেখা যাবে এবং অনিল জনসনের সুরের আবহ সংগীত পুরো থ্রিলারের মেজাজকে আরও জোরালো করেছে।

পরিচালক জিতু জোসেফ জানিয়েছেন, এই কিস্তিটি কেবল রহস্য-রোমাঞ্চে সীমাবদ্ধ নেই — বরং নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে বছরের পর বছর ধরে জর্জকুট্টি যে মানসিক আঘাত ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছে, সেই মনস্তাত্ত্বিক লড়াইও ছবিতে শক্তভাবে ফুটে উঠেছে। অতীতের অপরাধের ছায়া যখন আবার জর্জকুট্টির পরিবারকে ঘিরে ধরে, তখন আইনের চোখকে ফাঁকি দিতে সে কতটা মরিয়া হবে—এই প্রশ্ন নিয়েই এগোচ্ছে ‘দৃশ্যম ৩’।

এদিকে দক্ষিণের এই অভূতপূর্ব সাফল্যের প্রতি প্রত্যাশা বাড়িয়ে হিন্দি রিমেকেও কাজ চলছে। অজয় দেবগন অভিনীত হিন্দি রিমেকের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ছবিটি বড় পর্দায় হাজির হবে ২ অক্টোবর। ওটিটি সংস্করণ এবং হিন্দি রিমেক—দুই মাধ্যম মিলিয়ে এখন সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আলোচনা দুটোই তুঙ্গে রয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বক্সঅফিস কাঁপিয়ে ওটিটিতে মোহনলালের ‘দৃশ্যম ৩’

প্রকাশিতঃ ০২:২১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬