০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
হাম টিকাদানে গাফিলতি ধরা গেলে কঠোর ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: সীমান্তে বিএসএফের হত্যাকা-মানবাধিকার লঙ্ঘন শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দেশে ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ গড়ার সিদ্ধান্ত গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে — প্রধানমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষ্যকে ‘গোপন বৈঠক’ বলা ভিত্তিহীন: বিজিবির ব্যাখ্যা অসৌজন্যমূলক আচরণে ভারতের সফর বাতিল করে দেশে ফিরেছেন জাহেদ উর রহমান অমিত শাহের সঙ্গে মহাপরিচালকের সাক্ষাৎ ‘গোপন বৈঠক’ নয়: বিজিবির ব্যাখ্যা দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূল্যের প্রতিবাদে ভারত সফর বাতিল করেছেন ডা. জাহেদ উর রহমান

হাম টিকাদানে গাফিলতি ধরা গেলে কঠোর ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী

হামের টিকাদানে কোনো গাফিলতি বা দায়িত্বে অবহেলার বিষয় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টিকা সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় কোনো পরিবর্তনের ফলে টিকাদানে নেতিবাচক প্রভাব পড়েছে কি না তা গভীরভাবে যাচাই করা হবে।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, দেশের হামের প্রাদুর্ভাব রোধে জাতীয় টিকাদান কর্মসূচি (ইপিআই) সম্পর্কিত সমস্ত নীতিগত ও প্রযুক্তিগত দিক নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণে কোনো পরিবর্তন থাকলে তার প্রভাব কী প্রকার তা প্রয়োজনীয় তথ্য ও কারিগরি বিশ্লেষণের ভিত্তিতে নিবিড়ভাবে খতিয়ে দেখা হবে। তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে ‘‘প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর এবং প্রয়োজনীয় ব্যবস্থা’’ নেওয়া হবে।

তিনি আরও জানান, ইপিআই কর্মসূচির টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড এবং প্রযোজ্য সরকারি বিধি-বিধানের আওতায় পরিচালিত হয়। বর্তমান সরকার হামের প্রাদুর্ভাব রোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইতোমধ্যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

টিকা সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং মাঠ পর্যায়ে মজুদ ব্যবস্থাপনা শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে তিনি জানান। পাশাপাশি সারাদেশে রোগ নজরদারি সম্প্রসারণ, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ব্যবস্থার ক্ষমতা বাড়ানো, গণমাধ্যমে জনসচেতনতা বাড়ানো এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।

সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে বলা হয়, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে দ্রুত সুরক্ষা দিতে বিশেষ টিকাদান কার্যক্রম দেশব্যাপী জোরদার করা হচ্ছে। সরকার হামের সংক্রমণ রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে—এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: সীমান্তে বিএসএফের হত্যাকা-মানবাধিকার লঙ্ঘন

হাম টিকাদানে গাফিলতি ধরা গেলে কঠোর ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ০২:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬