বৃহস্পতিবার সকালে (১৮ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় একটি ঝটিকা মিছিল হয়। সকাল সোয়া ৯টার দিকে মিছিলটি শুরু হয় এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ভবনের সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী জড়ো হন। সেখান থেকেই তারা মহাখালী বাস টার্মিনালের দিকে মিছিল করে।
টার্মিনালে পৌঁছালে মহিলা লীগের কয়েকজন নেত্রীও তাদের সঙ্গে যোগ দেন। কিছুক্ষণের মধ্যে মিছিলস্থলে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এবং উপস্থিতরা ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়েন। পরে হামলে পালানোর সময় তিনজনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।” ফিলহাল আটককৃত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ঘটনার কারণ ও বিস্ফোরণের পেছনের উদ্দেশ্য তদন্ত করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























