০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বিশ্ব সংগীত দিবসে বর্ণালী-শ্রাবণের পরিবেশনায় নজরুলগীতি ‘বর্ষা ঋতু এলো এলো’

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় বর্ষার গান ‘বর্ষা ঋতু এলো এলো’ নতুনভাবে পরিবেশনা করে প্রকাশ করা হয়েছে। প্রকৃতিতে এক সপ্তাহ আগে বর্ষার আগমন হলো; সেই বৃষ্টিভেজা আবহই ধরে রাখতে গতকাল গানটি আনুষ্ঠানিকভাবে অনলাইনে মুক্তি পেয়েছে।

গানটির নতুন আঙ্গিকে সবচেয়ে ওপরে রাখা হয়েছে কণ্ঠ ও সেতারের সংমিশ্রণ। নারী কণ্ঠশিল্পী বর্ণালী সরকারের মধুর কণ্ঠের সঙ্গে সেতারের সুর যোগ করেছেন জাহাঙ্গীর আলম শ্রাবণ, যা গানটিকে হৃদয়গ্রাহী করে তুলেছে। আভাস বাড়াতে পাখাওয়াজ ও তবলার তাল করছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোতে সুর যোগ করেছেন কৌশিক আহমেদ অন্তর। মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব নিখুঁতভাবে সম্পন্ন করেছেন ইফতে খাইরুল আলম শুভ।

শিল্পীরা জানান, বিশ্ব সংগীত দিবস তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বর্ষা যেমন প্রকৃতিকে জীবনদানে ভরিয়ে তোলে, তেমনি বর্ষার গানও মানুষের মন সতেজ করে। শোনা ও অনুভবের সেই চিরন্তন আবহকে প্রাণবন্ত করতে এই আয়োজন করা হয়েছে। গানটির মূল সুর ও বাণী অক্ষুণ্ণ রেখে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সূক্ষ্ম বিন্যাস তুলে ধরে কাজ করা হয়েছে।

তারা আশা করছেন, নজরুলসংগীতের ঐতিহ্য ও নান্দনিকতা রক্ষা করে তৈরি এই সংগীতায়োজনটি প্রবীণ শ্রোতাদের পাশাপাশি নতুন প্রজন্মেরও কাছে গ্রহণযোগ্যতা পাবে। ইতিমধ্যে ‘বর্ষা ঋতু এলো এলো’ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হওয়ার পর থেকে শ্রোতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বিশ্ব সংগীত দিবসে বর্ণালী-শ্রাবণের পরিবেশনায় নজরুলগীতি ‘বর্ষা ঋতু এলো এলো’

প্রকাশিতঃ ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬