০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে ট্রফি দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প: ফিফা

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জেতা দলের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জুন) আমেরিকার সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইনফ্যান্তিনো বলেন, “আমরা প্রেসিডেন্টের সঙ্গে থাকব, ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই একসঙ্গে বিজয়ীর হাতে ট্রফি তুলে দেব। আমরা সবসময়ই একসঙ্গে আছি।” সাক্ষাৎকারের ওই অংশ পরে হোয়াইট হাউসের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়।

ম্যাচটি ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রাম্পকে এই টুর্নামেন্টের কোনো ম্যাচে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি, ফলে তাঁর চূড়ান্ত উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা ছিল। ইনফ্যান্তিনোর ঘোষণা সেই ধোঁয়াশা অনেকটাই দূর করে দিয়েছে।

ট্রাম্পের খেলাধুলা-প্রিয়তা সম্পর্কে আগেই জানা যায়; তবু বড় আন্তর্জাতিক ফুটবল আসরের মঞ্চে তাঁর উপস্থিতি হলে সেটি অস্বাভাবিক নয়। এর আগেও ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি চ্যাম্পিয়ন হওয়ার পর ইনফ্যান্তিনো ও ট্রাম্প যৌথভাবে পুরস্কার তুলে দিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস ভিডিওটি শেয়ার করলেও প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। তবে বিশ্লেষকরারা বলছেন, বিশ্বকাপের সমাপনী দিনে মার্কিন প্রেসিডেন্টের সরব উপস্থিতি ফুটবল বিশ্বের জন্যো একটি বড় আকর্ষণ হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

২০২৬ বিশ্বকাপ ফাইনালে ট্রফি দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প: ফিফা

প্রকাশিতঃ ০৭:২২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬