০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনজীর ফেরানোর জন্য দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী বেনজীর ফিরিয়ে আনার জন্য দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকারদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী আজ রাতেই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী — শোডাউন, র‌্যালি ও গণজমায়েত নিষেধ প্রধানমন্ত্রী ঘোষণা: চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় শীঘ্রই খুলবে দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করল ভারত দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির কাছে ভারতীয় হাইকমিশনার হিসেবে পরিচয়পত্রপেশ দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু

আগে রিকশায়, এখন প্রাডোতে: ‘জুলাই চেতনা’ বিক্রি করে বিত্তশালী হওয়ার অভিযোগ

জাতীয় সংসদের বাজেট আলোচনায় ময়মনসিংহ-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে ক্ষমতাসীন কিছু মানুষের সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সংসদের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি তীক্ষ্ণ ভাষায় দাবি করেন যে, অনেকে এই চেতনাকে পুঁজি করে নিজ ভাগ্য বদলে নিয়েছেন।

আক্তারুজ্জামান বলেন, “আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন, অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন, মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি।” তিনি জোর দিয়ে বলেন, জুলাই বিপ্লব কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়, তবু কিছু মানুষ এই আবেগকে হাতিয়ার করে রাতারাতি বিত্তশালী হয়েছেন।

সংসদে তিনি সেই ব্যক্তিদের উদ্দেশ্য করে প্রশ্নও তোলেন, “আমি অনুরোধ করব উনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন? উনারা আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন। কোন বাসায় থাকেন উনারা, মাঝেমধ্যে লাইভ করেন, একটু লাইভ করলে এই জাতি দেখত।” তাঁর বক্তব্যের সুর থেকে বোধগম্য ছিল যে, হঠাৎ জীবনযাত্রার এ বদলই প্রমাণ করছে কেউ কেউ বিপ্লবের আবেগকে নিজস্ব স্বার্থে ব্যবহার করছেন।

বাজেট নিয়ে আক্তারুজ্জামান আরও বলেন যে, এ বছরের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে এবং মূলত মদ ও সিগারেটের কর বাড়ানো হয়েছে। বিরোধী পক্ষের কিছু নেতা বাজেটকে ‘চানাচুর মার্কা বাজেট’ বলায় তিনি পরিশেষে হাস্যরস করে বলেন, “আমরা শুনেছি, চানাচুর বাচ্চারা খায়। আবার বড়রাও খায়, কখন? অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়।”

তিনি দাবি করেন, সরকারের এই জনবান্ধব বাজেট সাধারণ মানুষ গ্রহন করেছে এবং বাজেট পরিকল্পনা দেশের জনগণের কল্যাণে নির্মিত হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বেনজীর ফেরানোর জন্য দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার

আগে রিকশায়, এখন প্রাডোতে: ‘জুলাই চেতনা’ বিক্রি করে বিত্তশালী হওয়ার অভিযোগ

প্রকাশিতঃ ০২:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬