০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মুস্তাফা মনোয়ার ছিলেন অনন্য বহুমুখী শিল্পী: তথ্যমন্ত্রী নাম বদল বা তৃণমূল—কোনওভাবেই কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ: তথ্য উপদেষ্টা সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস — অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ ৫ কোটি জরিমানা, ১০ বছর কারাদণ্ড ইসি স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে: মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে ঢাকায় সমন্বিত উদ্যোগ—১০৮ হটস্পট চিহ্নিত খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন করমুক্ত আয়সীমা বাড়ল; ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আর লাগবে না টিআইএন এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্যের পথপ্রদর্শক মুস্তাফা মনোয়ার আর নেই পানি নিরাপত্তার জন্য যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

নির্বাচনী ব্যয়ের বিবরণী না জমা দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

নির্বাচন কমিশন (ইসি) ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের নিরীক্ষিত বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে না জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসির সদস্য মনির হোসেনের স্বাক্ষরে পৃথক সাতটি চিঠি সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪গ(১) অনুচ্ছেদের অধীনে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্বাচন শেষের ৯০ দিনের মধ্যে কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।

ইসি সূত্রে জানা যায়, প্রথমে ১৬ মার্চ এসব দলকে একটি চিঠি দিয়ে ১৩ মে পর্যন্ত হিসাব দাখিল করতে বলা হয়েছিল। এরপর ১৯ মে আবার সতর্কীকরণ নোটিশ দিয়ে সময় বাড়িয়ে ১৩ জুনের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এসব দল কমিশনে ব্যয়ের বিবরণী জমা দেয়নি।

আরপিওর ৪৪গ(৫) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে হিসাব জমা না দিলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা করে সময়সীমা বাড়াতে পারে। এর পরও যদি কোনো দল হিসাব জমা না দেয়, তাহলে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলের সুযোগও রয়েছে।

শোকজ নোটিশগুলোতে ইসি এসব দলকে জানতে চেয়েছে, কেন তাদের ওপর ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে ব্যয়ের হিসাব জমা দেওয়ার আদেশ দেওয়া হবে না। এই বিষয়ে সংশ্লিষ্টদের অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ইসির শোকজপ্রাপ্ত সাতটি দল হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মুস্তাফা মনোয়ার ছিলেন অনন্য বহুমুখী শিল্পী: তথ্যমন্ত্রী

নির্বাচনী ব্যয়ের বিবরণী না জমা দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে ইসির শোকজ

প্রকাশিতঃ ০৭:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬