০৩:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনী ব্যয়ের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন (ইসি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

ইসির মনির হোসেনের সই করা পৃথক সাতটি চিঠি বৃহস্পতিবার, ২৫ জুন, সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে। আরপিওর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্তির ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।

কমিশন বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের বিবরণী না দেওয়ায় প্রথমবার গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে পর্যন্ত তা দাখিলের অনুরোধ করা হয়। পরে ১৯ মে একটি সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময় পেরোনোর পরও ওই দলগুলো ব্যয়ের হিসাব দাখিল করেনি।

আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন প্রতি দলকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করে সময় বাড়াতে পারে। এরপরও যদি কোনো দল হিসাব জমা না করে, তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিধানও রয়েছে।

শোকজ নোটিশে ওই দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে কেন তাদের ওপর ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে না এবং কেন তাদের ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেয়া হবে না। এ বিষয়ে লিখিত জবাব দ্রুত ভোট কর্মকর্তা হিসেবে ইসির সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে দাখিল করতে বলা হয়েছে।

ইসির শোকজ পাওয়া সাতটি দল হলো — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিতঃ ০২:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬