০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মুস্তাফা মনোয়ার ছিলেন অনন্য বহুমুখী শিল্পী: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার এক অনন্য শিল্পী এবং শিল্প-সংস্কৃতির নানা দিকেই তার অবদান অমূল্য। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে মরহুমের জানাজায় অংশ নিয়ে মন্ত্রী এ বক্তব্য রাখেন এবং শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

মন্ত্রী মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “মুস্তাফা মনোয়ার ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং একখাঁটি শিল্পী। দেশের প্রতিভাবান মানুষদের তালিকায় তিনি প্রথম সারির একজন অসাধারণ মানুষ হিসেবে বিবেচিত হবেন।” তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সর্বশক্তিমান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতের জন্য দোয়া করেন।

জহির উদ্দিন স্বপন মুস্তাফা মনোয়ারের বৈচিত্র্যময় কর্মজীবনের ওপর আলোকপাত করে বলেন, “আমাদের কৈশোর থেকেই আমরা তার বহুমুখী প্রতিভা ও কাজের সঙ্গে পরিচিত। তিনি শিল্পকলা ও সাহিত্যের নানা ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন।” মন্ত্রী আরও বলেন, যেখানে যেখানে তিনি দায়িত্ব পালন করেছেন সেখানে তার আন্তরিকতা, দক্ষতা ও মননশীলতার ছাপ স্পষ্টভাবে বিরাজমান ছিল।

বিটিভি প্রাঙ্গণে মরহুমের স্মৃতিবিজড়িত কর্মস্থলের মায়াবী পরিবেশে উপস্থিত হওয়া নিজের জন্য সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বিটিভি পরিবারের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

জানাজার অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, বিটিভির কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট স্বজন ও মরহুমের দীর্ঘদিনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মুস্তাফা মনোয়ার ছিলেন অনন্য বহুমুখী শিল্পী: তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ ০৭:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬