০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

এনসিপি-সহ সাত দলকে ইসি শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যয়ের নিরীক্ষিত হিসাব নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসির মনির হোসেন স্বাক্ষরিত পৃথক সাতটি চিঠি সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে। কমিশন স্মরণ করিয়েছে যে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪গগগ(১) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত বিবরণী জমা দেওয়া আইনগত বাধ্যবাধকতা।

ইসি জানিয়েছে, প্রথমে ১৬ মার্চ চিঠি দিয়ে এসব দলকে ১৩ মে’র মধ্যে হিসাব দাখিল করতে বলা হয়েছিল। পরবর্তীতে ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে সময়সীমা বাড়িয়ে ১৩ জুনের মধ্যে জমা দিতে বলা হলেও নির্ধারিত সময়ের মধ্যে এই দলগুলো ব্যয়ের বিবরণী দাখিল করেনি।

আরপিওর ৪৪গগগ(৫) অনুচ্ছেদ অনুযায়ী, সময়মতো হিসাব দাখিল না করলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে সময় বাড়াতে পারে। তবু যদি নির্ধারিত সময়ের পরও কোনো দল হিসাব জমা না দেয়, তবে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলেরও বিধান রয়েছে।

শোকজ নোটিশে এসব দলকে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের ওপর ১০ হাজার টাকা জরিমানা আরোপ এবং ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হবে না। তাদেরকে ইসির সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে অনতিবিলম্বে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

ইসির শোকজ প্রাপ্ত সাতটি দল হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।

কমিশন এই পদক্ষেপকে নির্বাচন ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে ব্যাখ্যা করেছে এবং সময়মতো হিসাব দাখিল না করা হলে আইন অনুযায়ী কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের সম্ভাবনা উল্লেখ করেছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

এনসিপি-সহ সাত দলকে ইসি শোকজ

প্রকাশিতঃ ০২:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬