০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরেছেন ডা. দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ঢাকা মেডিক্যালে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সোমবার (২৯ জুন) দুপুরের দিকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তির দরকার পড়েনি এবং একই দিন দুপুরে কারাগারে নেওয়া হয়।

জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, প্রায় পাঁচ মাস আগে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ভর্তি করা হয়েছিল। আগে থেকেই তিনি অ্যালার্জি সমস্যা নিয়ে ভুগছিলেন। রোববার রাত থেকে অসুস্থ বোধ করলে ভোরে (২৯ জুন) তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাকে ভর্তি করা হয়নি; প্রয়োজনীয় চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে দুপুরে ফের কারাগারে নেওয়া হয়। জেল সুপার জানান, তিনি দুপুর একটার দিকে কারাগারে পৌঁছান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান বলেন, দীপু মনি কিডনি সংক্রান্ত সমস্যায়ও ভুগছিলেন। ভোর সাড়ে চারটার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং সকাল ছয়টা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, দীপু মনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার আন্দোলনের পর তাঁর বিরুদ্ধে মামলা হলে গ্রেপ্তার হন এবং বর্তমানে একাধিক মামলায় তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ঢাকা মেডিক্যালে চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরেছেন ডা. দীপু মনি

প্রকাশিতঃ ০২:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬