১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ক্যাম্প থেকে বাদ: ইশমা তানজিমের আত্মহত্যার চেষ্টা

বাংলাদেশ নারী দলের জাতীয় ক্রিকেটার ইশমা তানজিম দলীয় ক্যাম্প থেকে বাদ পড়ার হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতির অংশ হিসেবে বিকেএসপিতে আয়োজিত ইমার্জিং দলের ক্যাম্পের দ্বিতীয় ধাপে জায়গা না পেয়ে গত শুক্রবার (৩ জুলাই) তিনি ওই সিদ্ধান্ত নেন। চেষ্টা করার পর তাকে হাসপাতলে ভর্তি করা হয় এবং গত রোববার তার চেতনা ফিরলে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ওই রাতেই তাকে বাড়িতে নেওয়া হয়—এ কথা ইশমা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন।

ক্যাম্পের প্রথম ধাপে ২৭ জনের তালিকায় ইশমার নাম থাকলেও দ্বিতীয় ধাপে চূড়ান্ত ২১ জনের স্কোয়াডে তাকে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্ট বাদ পড়ার কারণ হিসেবে গোড়ালির ইনজুরি এবং ফিটনেসের ঘাটতি উল্লেখ করেছে। তবে ইশমা দাবি করেছেন যে তিনি বর্তমানে পুরোপুরি ফিট আছেন এবং ইনজুরির অজুহাত দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে টিমের ভেতরে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হওয়া নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

২৯ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ক্রিকেট তার প্রতি অনাবিল ভালোবাসার কারণে এমন পরিস্থিতি মেনে নিতে পারেননি। তিনি জানিয়েছেন, ক্রিকেটে তিনি অর্থ উপার্জনের জন্য নন, ভালোবেসেই এই খেলা ধরে রেখেছেন। জাতীয় দলে অভিষেকের দিনগুলোর সংরক্ষিত কোনো ছবি না থাকা—তার এক গভীর আক্ষেপ। ইশমা জানিয়েছে, চরম হতাশার জেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ না।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত তারা এই ঘটনার বিষয়ে অবগত নন। কিন্তু বোর্ডের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে মূলত ফিটনেস সংক্রান্ত কারণেই তাকে দ্বিতীয় ধাপের ক্যাম্পে রাখা হয়নি।

ইশমা তানজিম এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। ঘটনার পর তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ঘনিষ্ঠরা ও কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ক্যাম্প থেকে বাদ: ইশমা তানজিমের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিতঃ ০২:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬