০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ডে-কেয়ার সেন্টার দেশের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য: ডা. জুবাইদা রহমান জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী নিজের বেতনের ১০% সরকারি কোষাগারে দিচ্ছেন বাংলা একাডেমিতে সর্বস্তরের শ্রদ্ধায় আবুল কাশেম ফজলুল হককে শেষ বিদায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে: প্রধানমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পে বিপন্ন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ স্মারক ডাকটিকিট সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জুলাইয়ের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

তরুণ সুরকারের নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

৭১ বছর বয়সে বার্ধক্যজনিত নানা অসুস্থতার সঙ্গে লড়াই করলেও গানের প্রতি কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ভালোবাসা অটুট থেকে যায়। শারীরিক ও মানসিকভাবে একটু সুস্থ বোধ করলেই তিনি একবারে ফিরে আসেন গান-বিশ্বে; সম্প্রতি আবারও ভক্তদের জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।

গত শনিবার রাজধানীর একটি স্টুডিওতে নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত করা হয়নি। নতুন এই গানের কথাকার জমাদ্দার সবুজ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন জীবন ওয়াসিফ। এতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী সালমান রাজ।

একটি ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানিয়ে সাবিনা ইয়াসমিন বলেছেন, তরুণ প্রজন্মের শিল্পীদের সঙ্গে কাজ করতে তিনি সবসময়ই আগ্রহী। এই গানটির সুর ও কথায় তিনি বেশ মুগ্ধ হয়েছেন এবং জীবন ওয়াসিফকে প্রতিভাবান সুরকার হিসেবে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন এই গানটি আরও বেশি মানুষের হৃদয়ে জায়গা করবে এবং জীবন ওয়াসিফ ভবিষ্যতেও ভালো কাজ করবেন। ভবিষ্যতে এই সুরকারের সঙ্গে আরও গান গাওয়ারও ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

অনেক সমসাময়িক শিল্পী না থাকলেও সাবিনা ইয়াসমিনের সুরেলা কণ্ঠ আজও শ্রোতাদের মুগ্ধ করে চলছে। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে তিনি এখনকার তরুণ শিল্পীদের সঙ্গে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। সংগীতের প্রতি এই অকৃত্রিম ভালোবাসার জন্যই বয়সের বাধা পেরিয়ে তিনি প্রায়শই নতুন গানের খবর শোনা দেন ভক্তদের।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তরুণ সুরকারের নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

প্রকাশিতঃ ০৭:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬