০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপস্থিতি জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্বেগ ও নিন্দা মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত: মাহদী আমিন আসুন সবুজ ও নিরাপদ বসতি গড়ে তুলি: প্রধানমন্ত্রী জাতিসংঘে উপ-স্থায়ী প্রতিনিধিতে এ কে এম ওয়াহিদুজ্জামান নিযুক্ত এডিবি: চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৫% আসুন সবাই মিলে গড়ি সবুজ বসতি: প্রধানমন্ত্রী

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানের একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বর্তমান সমস্যা ও সমসাময়িক চ্যালেঞ্জ তুলে ধরেন। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের গৃহীত আধুনিক পরিকল্পনা ও উদ্যোগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে প্রধানমন্ত্রী। তিনি বিশেষভাবে বলেন, রাজধানী কেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো দরকার এবং এর জন্য জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধিই একমাত্র পথ।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তিনি চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে সরকারি উদ্যোগ ও প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন এবং মাঠ পর্যায়ে সেবা পৌঁছে দেয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর এই বিশেষ সফরকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ সফরকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মোজতবা খামেনি: ‘বাবা হত্যার প্রতিশোধ নেবই’

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ১০:৪১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬