০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমালো আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা: প্রধানমন্ত্রী জলে ভাসছে শহর, ডুবে যাচ্ছে প্রতিশ্রুতি পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা — প্রধানমন্ত্রী বারবারে জলে ভাসে শহর, তলিয়ে যায় প্রতিশ্রুতি বর্জ্য থেকেই বিদ্যুৎ ও ইকো পণ্য: ঢাকায় দুই বড় প্রকল্প প্রধানমন্ত্রী: জলাবদ্ধতায় জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয় চীফ হুইপ নূরুল ইসলামের গভীর শোক প্রকাশ — ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সরকার সর্বোচ্চ দায়বদ্ধতায় বন্যার্তদের পাশে

শিক্ষকের অভাব ও দুর্বলতা: মাদকের প্রসার বাড়ছে—রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আদর্শ শিক্ষক ও গুণগত শিক্ষার অভাব সমাজে অধঃপতন ঘটাচ্ছে এবং মাদকের প্রসার বাড়ছে। শনিবার (১১ জুলাই) রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, শিক্ষকরা যদি উপযুক্ত প্রশিক্ষণ না পায় এবং পেশাদারিত্ব ও দায়বদ্ধতা হারায়, তাহলে টেকসই ও মানসম্মত শিক্ষা নিশ্চিত হওয়া সম্ভব নয়। শিক্ষকরা প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হলে শিক্ষার্থীরা আলোকিত হবে না এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থা নিম্নমুখী হবে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সরকার শিক্ষার উৎকর্ষতা সাধনের ওপর গুরুত্বারোপ করলেও দুর্নীতিপর ঠিকাদাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মানবতার পরিপন্থী কর্ম। এমন অনৈতিক কাজ করা ঠিকাদারদের তিনি ‘মানবতার শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান দিয়েই প্রশ্ন মেটবে না; ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, দায়বদ্ধ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও সক্রিয় ও নৈতিক ভূমিকা পালন করতে হবে। তাঁর মতে, শিক্ষিত জাতি গঠনে পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি মানবিকতা, পারিবারিক বন্ধন ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠান পরিচালনা করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি ম. হামিদুর হক মানিক। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

সরকার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ অর্ধেক কমালো

শিক্ষকের অভাব ও দুর্বলতা: মাদকের প্রসার বাড়ছে—রুহুল কবির রিজভী

প্রকাশিতঃ ০৭:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬