১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিপিডি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী চুক্তি দেশের স্বার্থের পরিপন্থি হতে পারে ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী

বিয়ের পর নয়নতারাকে আইনি নোটিশ

সাত বছর প্রেমের পর চার হাত এক হয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও ভিগনেশ শিবনের। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই নোটিশ পেলেন এই দম্পতি। তিরুপতি মন্দিরের পক্ষ তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কারণ নয়নতারা ও ভিগনেশের বিরুদ্ধে নিয়ম ভাঙার জোড়া অভিযোগ এনেছে মন্দির কর্তৃপক্ষ। 

সদ্যবিবাহিত নয়নতারা ও তার স্বামী ভিগনেশ জুতা পরেই ঢুকেছিলেন মন্দিরে। তার ওপর আবার সেখানে ঢুকে নাকি ফটোশুট করেছেন নবদম্পতি। যা একেবারেই মন্দিরের নিয়মের বাইরে।

সম্প্রতি নয়নতারা-ভিগনেশের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তারা জুতা পায়ে মন্দির ঢুকছেন। তা চোখে পড়েছে মন্দিরের নিরাপত্তারক্ষীর। তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের প্রধান নিরাপত্তারক্ষী নরসিংহ কিশোর বলেন, জুতা পরে মন্দিরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। তার ওপর তারা ছবিও তুলেছেন। এখানে কোনো ব্যক্তিগত ক্যামেরা নিয়ে ঢোকাও নিষেধ। এরপর আমরা অভিনেত্রীকে নোটিশ পাঠিয়েছি।

বিয়ের পরপরই মন্দিরে পূজা দিতে গিয়ে যে এভাবে নিয়মভঙ্গের দায়ে পড়বেন, আইনি নোটিশ পাবেন, তা বোধহয় ভাবতেও পারেননি দক্ষিণের তারকা অভিনেত্রী।

তবে নিজের ভুলও বুঝতে পেরেছেন নয়নতারা। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। অভিনেত্রী তাদের জানান যে জুতা পরে মন্দিরে পা রাখার জন্য ক্ষমাপ্রার্থী। এক ভিডিও বার্তা দিয়ে সেজন্য সবার কাছে ক্ষমা চাইতেও রাজি বলে জানান। তবে নোটিশের উত্তর দিতেই হবে। এমনই জানান নরসিংহ কিশোর।

গত ৯ জুন মহাবলীপুরমের রিসোর্টে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে একে অপরের জীবনসঙ্গী হওয়ার অঙ্গীকার করেছেন নয়নতারা-ভিগনেশ। ২০১৫ সালে দক্ষিণী ছবি ‘নানুম রাউডি’তে প্রথম জুটি বাঁধেন ভিগনেশ ও নয়নতারা। তখন থেকেই প্রেম। প্রথম ছবিতেই সুপারহিট নয়নতারা ও ভিগনেশ জুটি। এরপর রিলের জুটি রিয়াল হয়ে ওঠে। ধীরে ধীরে উভয়ের প্রেম, পরিণয়।

প্রথমে কথা ছিল, তিরুপতি মন্দিরে ঈশ্বরকে সাক্ষী রেখেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তারা। কিন্তু পরে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত বদল হয়। আর তাই বিয়ের পরই তারা মন্দিরে গিয়েছিলেন। সেখানে গিয়ে আইনি বিপাকে জড়ালেন দক্ষিণ ভারতের তারকা দম্পতি। সূত্র: সংবাদপ্রতিদিন

ট্যাগ :
সর্বাধিক পঠিত

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: এজাহারভুক্ত আরও এক আসামি গ্রেফতার

বিয়ের পর নয়নতারাকে আইনি নোটিশ

প্রকাশিতঃ ০১:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২