০২:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ওয়ানডে থেকে অবসর, বিবৃতিতে যা বললেন স্টোকস

আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালে ইংল্যান্ডকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এনে দেওয়ার ক্ষেত্রে তার অবদান বিশাল। ফাইনালে তার ম্যাচজয়ী ইনিংস সমর্থকদের মনে এখনো শিহরণ জাগায়। কিছুদিন আগে টেস্ট দলের নেতৃত্ব পেয়ে সাদা পোশাকের ক্রিকেটে নতুন ইংল্যান্ডের বার্তা দিয়েছেন। ক্যারিয়ারের এমন সোনালী সময়ে এসে হঠাৎ করেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই তারকা অলরাউন্ডার।

সোমবার (১৮ জুলাই) এক বিবৃতিতে নিজের অবসরের ঘোষণা দেন বেন স্টোকস। সেখানে তিনি বলেন, ‘মঙ্গলবার (১৯ জুলাই) ডারহামে ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে ম্যাচটি খেলব। এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়া আমার জন্য অনেক কঠিন ছিল। ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে খেলার প্রতিটি মিনিট আমি উপভোগ করি।’

সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও এটা মেনে নেওয়া কঠিন ছিল না যে, এই ফরম্যাটে আমি এখন শতভাগ দিতে পারছি না। ইংল্যান্ডের জার্সি কোনো ব্যক্তি থেকে বড় না। তিনটি ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া এখন আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেবল আমার শরীর সায় দিচ্ছে না তা নয়, বরং টাইট সিডিউল এবং আমার কাছ থেকে যা আশা করা হচ্ছে সেটাও বড় কারণ। তাছাড়া আমার মনে হয়েছে, আমি অন্য একজনের জায়গা দখল করে আছি, যে কিনা জস বাটলার ও তার দলকে আরও ভালো সার্ভিস দিতে পারবে। সময় এসেছে অন্য কারো একজন ক্রিকেটারের নিজেকে উন্নীত করার এবং গত ১১ বছর ধরে আমি যেসব স্মৃতি তৈরি সেগুলো তৈরির।’

‘আমার যা আছে আমি সব টেস্ট ক্রিকেটে দেব। এবং এই সিদ্ধান্তের কারণে এখন টি-টোয়েন্টি ফরম্যাটে কমিটমেন্ট সম্পূর্ণ পূর্ণ করতে পারবো। জস বাটলার, ম্যাথু মট ও অন্যান্য খেলোয়াড়দের তাদের সফলতার জন্য শুভ কামনা জানাই। গত সাত বছরে সাদা বলের ক্রিকেটে আমরা দারুণ একটি দল তৈরি করেছি এবং ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ওয়ানডে থেকে অবসর, বিবৃতিতে যা বললেন স্টোকস

প্রকাশিতঃ ০৪:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২