০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

জাতীয় দলে খেলতে বিমানের চাকরি ছাড়লেন তিনি

ফুটবলই তার নেশা, ফুটবলই তার প্রাণ ও জীবনের লক্ষ্য – সে কথা কাজে প্রমাণ দিলেন ফরোয়ার্ড সুমন রেজা। জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার অভিপ্রায়ে বিমানবাহিনীর সৈনিক পদের চাকরিটাই ছেড়ে দিলেন।

গত রোববার বিষয়টি নিশ্চিত করে সুমন বলেছিলেন, ‘বিমানবাহিনী আমাকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দেয়নি। তাই দেশের ফুটবলের স্বার্থে আমি চাকরি ছেড়ে দিয়ে ক্যাম্পে যোগ দিচ্ছি।’

দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে ক্যাম্পে অনুশীলন করছে বাংলাদেশ দল। সেই ক্যাম্পে যোগ দিতে বিমানবাহিনীর পক্ষ থেকে ছাড়া পাচ্ছিলেন না তিনি। ছুটি দেওয়া হয়নি তাকে।

অবশেষে ইস্তফা দিয়ে সোমবার ক্যাম্পে উঠেন এ ফরোয়ার্ড।  সোমবার উত্তরার আর্মড পুলিশ মাঠে অনুশীলন শেষে সুমন বলেন, ‘নিজের কাছে বেশ অসহায় লাগছিল। সবাই ক্যাম্পে আছে। অনুশীলন করছে। অথচ আমি বাইরে। তবে এখন একটু ভালো লাগছে।’

জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘সুমন রেজা বিমানবাহিনীর চাকরি ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছে। আজ (গতকাল) রাতেই তার ক্যাম্পে যোগ দেওয়ার কথা।’

এদিকে জানা গেছে, বিমানের চাকরি ছাড়লেও সুমনের পদত্যাগপত্র গৃহীত হয়নি। বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থেকে জাতীয় দলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে তাকে।

আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি ম্যাচ হবে। প্রথমটি কম্বোডিয়া ও পরেরটি নেপালের বিপক্ষে। দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে। সেই লক্ষ্যে পুলিশ এফসির মাঠে জাতীয় দলের অনুশীলন চলছে। হাভিয়ের কাবরেরার অধীনে ২৭ জন খেলোয়াড় অনুশীলনে আছেন। এর মধ্যে সুমন অন্যতম।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

জাতীয় দলে খেলতে বিমানের চাকরি ছাড়লেন তিনি

প্রকাশিতঃ ০৮:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২