০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী একদিনেই দেশে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ সরকারের সিদ্ধান্ত: ৯ হাজার ধর্মীয় ও শূন্য পদে শিক্ষক নিয়োগ আবারও হরমুজ পার হয়নি এমভি ‘বাংলার জয়যাত্রা’ সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে आज প্রধানমন্ত্রী কার্যালয়ে সংবাদ সম্মেলন

পিরোজপুরে বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঘোড়ায় ওঠে। এই শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে এসে শেষ হয়। নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক। শোভাযাত্রার পরে টাউন ক্লাব চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু। আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহী, জেলা কৃষকদলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা মৎসজীবীদলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম নজিবুল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহী প্রমুখ। অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাই একত্রিত হয়ে কাজ করবে। তারা ভবিষ্যত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এবং দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশনেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য আহ্বান জানান। এ ছাড়া বক্তারা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্যাগের কথা স্মরণ করেন এবং এক সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুপ্রেরণা দেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

পিরোজপুরে বর্ণাঢ্য উৎসবের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিতঃ ১০:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫