০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, বললেন শফিকুল আলম

ডাকসু নির্বাচনে যেমন শান্তি ও শৃঙ্খলা ছিল, ঠিক তেমনি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হবে। এই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। শুক্রবার সকালে মাগুরার মাঝাইল গ্রামে রেল প্রকল্পের মূল্যায়ন ও রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কাজ চলছে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতিসহ, যাতে কারো পক্ষ থেকে কোনও বাধা সৃষ্টি না হয়। সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে এবং মতভেদের সমাধানে সকলের সহযোগিতা চাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সব রাজনৈতিক দল ও অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নিলে এই নির্বাচন সবার জন্য গ্রহণযোগ্য হবে। এ সময় মাগুরা জেলা প্রশাসক মোহা. অহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ এবং এলাকার মানুষজন উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, বললেন শফিকুল আলম

প্রকাশিতঃ ১০:৫১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫