১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জ্বালানির দর বাড়লেই নিত্যপণ্যের দাম সামঞ্জস্য করা হবে: তথ্য উপদেষ্টা কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল বন্ধ, দক্ষিণ ঢাকাসহ গ্যাস সংকট বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন

থানা ভাঙচুরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় থানা ভাঙচুরের এক মামলায় শাহজাহান মিয়া (৫২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, শাহজাহান মিয়া পুটিজানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বৈলাজান গ্রামের বাসিন্দা। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ৪ আগস্টের ওই ঘটনায় শাহজাহান মিয়াকে অন্যতম আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ দিন ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক বিভিন্ন মহলে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

কারিগরি ত্রুটিতে এলএনজি টার্মিনাল বন্ধ, দক্ষিণ ঢাকাসহ গ্যাস সংকট

থানা ভাঙচুরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশিতঃ ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫