০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

গজারিয়ায় পুলিশের গাড়ির ওপর কাভার্ড ভ্যানের ধাক্কা, ২ পুলিশ আহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার সময় ঢাকামুখী মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে ও থানা পুলিশের টহলরত দুটি গাড়ির উপর একটি কাভার্ড ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে দায়িত্ব পালনকালে ওই দুই পুলিশবাহী গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর ধাক্কা দেয়। এর ফলে দুটো গাড়ি মহাসড়কের ওপর উল্টে যায়। ঘাতক ভ্যানটির চালক ও হেলপাকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। ওই ঘটনায় মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়।

গজারিয়া থানার উপ-পরিদর্শক রুবেল সিকদার বলেন, ‘টহলরত দুটি গাড়ি মহাসড়কের পাশে অবস্থান করছিল। হঠাৎ করে একটি কাভার্ড ভ্যান জোরে এসে তাদের উপর ধাক্কা দেয়। এতে পুলিশ গাড়িগুলো উল্টে যায় এবং দুই পুলিশ সদস্য আহত হন।’

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বলেন, ‘দুরঘটনার পর যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া আপাতত চলমান।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

গজারিয়ায় পুলিশের গাড়ির ওপর কাভার্ড ভ্যানের ধাক্কা, ২ পুলিশ আহত

প্রকাশিতঃ ১১:৫২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫