০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

শাহবাগে হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের অবরোধ

জুলাই মাসে বাংলাদেশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমানের হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে ব্যাপক একটি আন্দোলন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে সংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যান। এই মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নিলে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ জনগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ, শিক্ষার্থী ও উদ্যোক্তারা এই আন্দোলনে যোগ দিয়ে হত্যার বিচারের দাবি জানান এবং প্রতিবাদী স্লোগান দেন।

এর আগে, সকাল থেকেই সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে দেশব্যাপী দোয়া, মোনাজাত ও বিক্ষোভের আহ্বান জানানো হয়। শাহবাগে অবস্থানকালে আন্দোলনকারীরা ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। অবরোধ চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন যে, হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলোন ও অবরোধ অব্যাহত থাকবে। প্রয়োজনে তারা শাহবাগেই রাত্রিযাপন করবেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রিকশাযোগে ফিরছিলেন ওসমান হাদি। পথে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরিস্থিতির অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শোকের ছায়া নেমে আসে এবং বিচারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

শাহবাগে হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের অবরোধ

প্রকাশিতঃ ১১:৫২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫