০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

টোংগীতে ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের হুমকির প্রতিবাদ ও পরিবহনের অবৈধ চলাচলের বিরুদ্ধে কঠোর সমালোচনাসহ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেট এলাকায় বাংলাদেশ ইয়ুথ রেভুলেশন ও ধর্ষণপ্রতিরোধ মঞ্চের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের গাজীপুরে চলাচলের অনুমতি নেই, এরপরও স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় তারা অবৈধভাবে টঙ্গীতে অনুপ্রবেশ করছে। চালকদের বেপরোয়া drivingউ ও যাত্রী হয়রানি যে কোনো সময় ঘটতে পারে। বিশেষ করে, শুক্রবার এক নারী যাত্রীকে ধর্ষণের হুমকি দেয় এই পরিবহনের চালক ও হেলপাররা। প্রতিবাদ করার জন্য বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের সদস্য নুরনবীকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ সহযোগীতায় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে এবং নুরনবীর চিকিৎসার ব্যবস্থা করে। এই ঘটনায় জড়িত তিনজনকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সংগঠনের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিক্টর পরিবহন বন্ধ করতে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গাজীপুর মহানগর যুবশক্তির প্রধান সংগঠক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশসহ বাংলাদেশ ইয়ুথ রেভুলেশনের কর্মীরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

টোংগীতে ভিক্টর ক্ল্যাসিক পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ ১১:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬