০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে যুবক আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) কে আটক করে পুলিশ। তার কাছ থেকে ওই সময়ে একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই দিন সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ও অপরাধদমন বিভাগের উপ পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ এ ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন। গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট জেলার খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মোহাম্মদপুর পশ্চিমপাড়া এলাকার এক বাসায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ওসি তুহিন মিয়া ও সহকারী ওসি রুহুল আমিনের নেতৃত্বে দক্ষিণ বিভাগের অপরাধ দমন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব আরিচপুরের সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাড়ির ভাড়াটিয়ার ঘরে অভিযান চালিয়ে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

প্রকাশিতঃ ১১:৫১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬