১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি

হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে র‌্যাব-৬ সফলভাবে অভিযান চালিয়ে মাদক ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ এক নারীকে গ্রেফতার করেছে। অভিযানে তাছলিমা আক্তার নামে ৩৫ বছর বয়সী এক নারীকে পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে বুধবার রাতে (২৮ জানুয়ারি) আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায়। গ্রেফতারকৃত তাছলিমা আক্তার হোসেন আলীর স্ত্রী।

র‌্যাব-৬ এর কম্পানী কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযানে বের হয় র‌্যাব। তারা হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়, যেখানে অভিযুক্ত মাদক কারবারি হোসেন আলী থাকেন। অভিযানের সময় সেখানে থেকে দুই কেজি গাঁজা, আটটি রাম দা এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই অভিযানে গ্রেফতার করা হয় নারী তাছলিমা আক্তারকে, তবে মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। পলাতক আসামিকে দ্রুত আটক করার জন্য অভিযান চালাচ্ছে র‌্যাব।

অভিযানের পর এই ঘটনায় একটি মামলা দায়ের করে র‌্যাব। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দায়ের করেছে র‌্যাব-৬। এরপর গ্রেফতার নারীকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার

প্রকাশিতঃ ১১:৫১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬