১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

বেড়া হাসপাতালে দালাল দুইজনের জরিমানা

পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় স্বাভাবিক ব্যাহতিসহ রোগীদের হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের পক্ষে কিছু কোম্পানির নির্দিষ্ট ওষুধ লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। পাশাপাশি, তারা রোগী ও চিকিৎসকদের মধ্যে ‘মিডলম্যান’ বা দালাল হিসেবে কাজ করে সাধারণ মানুষকে অবগত না করে প্রয়োজনের বাইরে হয়রানির চেষ্টা করছিলেন। এই অপকর্মের মাধ্যমে তারা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিলেন।

অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত দুই ব্যক্তিকে বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ এর ২৯১ ধারায় মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা তাদের পারিবারিক ও আর্থিক পরিস্থিতি বিবেচনা করে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তারা ভবিষ্যতে এই ধরনের অপরাধে লিপ্ত হবে না মর্মে দুইজনের উপস্থিতিতে মুচলেকা দিয়েছেন। জনস্বার্থে ও হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে একই অপরাধ করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে জনহয়রানিমূলক কার্যক্রমের প্রতিবন্ধকতা দূর করার জন্য উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।’

অভিযান চলাকালে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা নিলা এবং বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

বেড়া হাসপাতালে দালাল দুইজনের জরিমানা

প্রকাশিতঃ ১১:৫২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬